এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃতি সন্তান, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোরাদ হোসেন মিয়ার বিরুদ্ধে "নিউজ টাইমস" নামে একটি ফেসবুক আইডি থেকে সম্মানহানিকর, মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পোস্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
জানা যায়, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্টটি ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে স্থানীয় এলাকায় গিয়ে একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মোরাদ হোসেন মিয়া দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত। এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক উদ্যোগের কারণে তিনি একজন সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন বলে স্থানীয়রা জানান।
সৌদি আরব থেকে মুঠোফোনে মোরাদ হোসেন মিয়া বলেন, "নিউজ টাইমস নামে একটি ফেসবুক আইডি থেকে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছি।"
এদিকে অনুসন্ধানে "নিউজ টাইমস" নামের ওই ফেসবুক আইডির কোনো নির্ভরযোগ্য পরিচয় পাওয়া যায়নি। এছাড়া গুগলে অনুসন্ধান করেও এ নামে কোনো স্বীকৃত অনলাইন সংবাদমাধ্যমের তথ্য পাওয়া যায়নি।
সচেতন মহল বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে তথ্য-প্রমাণ ছাড়া মানহানিকর পোস্ট বা অপপ্রচার ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
জানু ২৫, ২০২৬
জুলাই ৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।