এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঈদের দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের নিয়ে ‘মেজবান-ই-ঈদ’ শীর্ষক ভোজন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম।
আয়োজক সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ক্যাম্পাসের আশপাশের মেস ও আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হবে। পাশাপাশি কর্মচারী ও নিরাপত্তাকর্মীদেরও এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ইতোমধ্যে গুগল ফর্মের মাধ্যমে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ বছর দুটি গরু কোরবানি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভোজন আয়োজনের পাশাপাশি ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অবস্থানরত শিক্ষার্থী এবং যারা কোরবানি দিতে সক্ষম নন, তাদের মাঝে কোরবানির মাংস বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন, “ঈদ মানে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মেলবন্ধন। পরিবার-পরিজন ছেড়ে দূরে ক্যাম্পাসে অবস্থান করেন অনেক শিক্ষার্থী, কর্মচারী ও নিরাপত্তাকর্মী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই আমাদের ‘মেজবান-ই-ঈদ’ আয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা চাই, ঈদের দিনে ক্যাম্পাসের কেউ যেন একাকিত্ব বা আপনজনের অভাব অনুভব না করেন। পারস্পরিক সম্প্রীতি ও মানবিক বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
অক্টোবর ১৪, ২০২৫
ফেব্রু ১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।