এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) ভারত নিজের নিয়ন্ত্রণে নেবে বলে মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার স্লোগান দেওয়ার আগে শিক্ষার্থীদের ‘ফ্রি পিওকে’ (পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতা) দাবি তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গান পরিবেশন করা হয়।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের একাংশের আয়োজিত ‘অপারেশন সিঁদুর’-বিরোধী মিছিলের তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, “তোমরা কি ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছ? ফিলিস্তিনের কথা বলার আগে ‘ফ্রি পিওকে’ লেখো। মনে রেখো, আমরা অবশ্যই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেব।”
বক্তব্যে বামপন্থী সংগঠনগুলোর কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে বামপন্থীদের নিয়ন্ত্রণে থাকায় শিক্ষার্থীদের ভারতের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ও বাঙালি সংস্কৃতি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তিনি আরও মন্তব্য করেন, “বামপন্থীদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি খুঁজে পাওয়া যায় না।”
পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে এবং নির্বাচনী ফায়দা লুটতেই শাসকদলের শীর্ষ নেতৃত্ব বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আপস করে চলেছে এবং ক্যাম্পাসে দেশবিরোধী শক্তিকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে।
জুন ১১, ২০২৬
অক্টোবর ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।