এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কিরণ রাঢ়ী (৫৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কিরণ রাঢ়ী কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার হোসেন রাঢ়ীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কিরণ রাঢ়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। ইতিপূর্বে একটি মাদক মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। মঙ্গলবার পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
কালকিনি থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তাকে দ্রুতই আদালতে সোপর্দ করা হবে।
নভেম্বর ২৭, ২০২৫
ডিসেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।