এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত মধ্যরাতে ঘরের দরজা ভেঙে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী এক শিশু সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় দীর্ঘ তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। পরে মধ্যরাতে মিষ্টি বাড়ৈর কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ এবং তিনিই পুলিশকে খবর দেন। এটি হত্যা নাকি আত্মহত্যা— তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে পুলিশের সন্দেহের তালিকায় রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব। র্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, "এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বেশ কিছু বিষয় আমাদের সন্দেহের সৃষ্টি করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ চলছে। সুষ্ঠু তদন্তের পরই এ ঘটনার বিস্তারিত রহস্য জানা যাবে।"
চাঞ্চল্যকর এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তৎপর রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।