ডাসারে জুয়ার আসরে ৪ যুবক আটক

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
২৭ আগস্ট, ২০২৫ ৫:৪১ পিএম
শেয়ার করুন:
ডাসারে জুয়ার আসরে ৪ যুবক আটক

মাদারীপুরের ডাসার উপজেলায় জুয়ার আসরে অভিযানে চার যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (২৭ আগস্ট) সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন— উপজেলার খিলগ্রামের ছালাম তালুকদারের ছেলে আসিব তালুকদার (২৪), শশিকর বাঘমারা গ্রামের গোপাল মল্লিকের ছেলে বিপ্লব মল্লিক (২৩), একই গ্রামের পুলিন মল্লিকের ছেলে মিলন মল্লিক (২৫) এবং শশিকর গ্রামের অনিল রায়ের ছেলে অংকন রায় (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে ডাসার উপজেলার সীমান্তবর্তী কোটালিপাড়ার কাছাকাছি একটি বিলের পানির মধ্যে উঁচু পরিত্যক্ত ভিটায় নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিলো তারা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।