উৎসবমুখর পরিবেশে আলফাডাঙ্গায় দুর্গাপূজার পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৩১ অক্টোবর, ২০২৬ ১১:৩৬ এএম
শেয়ার করুন:
উৎসবমুখর পরিবেশে আলফাডাঙ্গায় দুর্গাপূজার পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার পুনর্মিলনী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে প্রবীর কুমার বিশ্বাস বলেন, "শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সর্বজনীন সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। দুর্গাপূজাকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের নতুন প্রজন্মের মাঝে নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।" 

তিনি আরও বলেন, "এ ধরনের পুনর্মিলনী আয়োজন পূজার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।" ভবিষ্যতে এ ধরনের সুন্দর ও সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পর্বে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।