এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলার ক্রোকির ইসলামীয়া মহিলা ফাজিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। প্রতিষ্ঠানটি থেকে মোট ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ১ জন; বাকি ৭ জনই অকৃতকার্য হয়েছে। চমকপ্রদ তথ্য হলো, মাত্র ৮ জন শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানটিতে নিয়োজিত রয়েছেন মোট ২৩ জন শিক্ষক ও কর্মচারী!
মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৮ জন। তাদের পাঠদানের জন্য রয়েছেন ১০ জন পুরুষ ও ৮ জন নারীসহ মোট ১৮ জন শিক্ষক। এ ছাড়া অন্যান্য তদারকির জন্য রয়েছেন ৫ জন কর্মচারী। অর্থাৎ, মাত্র ৮ জন শিক্ষার্থীর বিপরীতে ২৩ জন শিক্ষক-কর্মচারী সেখানে দায়িত্ব পালন করছেন।
বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী থাকা সত্ত্বেও দাখিল পরীক্ষায় মাত্র একজন উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও সার্বিক পাঠদান কার্যক্রম নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসামঞ্জস্যপূর্ণ শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং এমন হতাশাজনক ফলাফলের বিষয়ে জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের কাছে কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে শিক্ষার্থী সংকট, কাঙ্ক্ষিত ফলাফল না হওয়া এবং শিক্ষক-কর্মচারীর সংখ্যার এই অস্বাভাবিক তফাতকে উদ্বেগজনক বলছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং সরকারি সম্পদ ও জনবলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
অক্টোবর ১৫, ২০২৫
আগস্ট ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।