এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের রাজৈর উপজেলায় দুই সন্তান, নগদ ৪০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী ইতালি প্রবাসী রফিকুল শেখ তাঁর স্ত্রীর সঙ্গে এক এনজিও কর্মীর পরকীয়া সম্পর্কের অভিযোগ এনে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের ইতালি প্রবাসী রফিকুল শেখের স্ত্রী শ্যামলী বেগম (৩০) একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সূত্রে সংশ্লিষ্ট এনজিও কর্মী ইমরান খানের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেছে প্রবাসীর পরিবার।
রফিকুল শেখের অভিযোগ, সম্প্রতি শ্যামলী বেগম ব্যাংক থেকে উত্তোলন করা নগদ ৪০ লাখ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং তাঁদের দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যান। এর আগেও তাঁর স্ত্রী বিভিন্ন সময়ে কৌশলে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
দীর্ঘ প্রবাস জীবনের কষ্টার্জিত সঞ্চয়, স্ত্রী ও সন্তানদের হারিয়ে ইতালি প্রবাসী রফিকুল শেখ বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যরাও এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
এ ঘটনায় রফিকুল শেখের পরিবারের পক্ষ থেকে রাজৈর থানায় দেওয়া লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে শ্যামলী বেগম ও এনজিও কর্মী ইমরান খানের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে উল্লেখিত অভিযুক্তদের পরিচয়—
শ্যামলী বেগম (৩০): স্বামী—রফিকুল শেখ, পিতা—আপেল শিকদার, সাং—শাখারপাড় (লুন্দি), থানা—রাজৈর, জেলা—মাদারীপুর।
ইমরান খান: পিতা—ফরিদ খান, সাং—গৌরিপাশা, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠি।
এ বিষয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
মার্চ ১৫, ২০২৫
আগস্ট ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।