এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে ৭০ বছর বয়সী সৌদি ফেরত কৃষকের বসতঘর আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া এবং লুট পাটের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জাকির সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির কালকিনি উপজেলার চর সাহেবরামপুর গ্রামের মৃতঃ এমদাদুল সরদারের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সৌদিআরবে প্রবাস জীবন কাটিয়ে ফিরে এসে ১০ বছর পূর্বে জমি কিনে কালকিনির ‘চর সাহেবরামপুর’ গ্রামে একটি দোতলা টিনের ঘর নির্মাণ করেন নদীভাঙ্গনের শিকার কৃষক হাবিবুর রহমান হাবুল শিকদার। কিন্তু সময়ের পরিক্রমায় নিজের ক্রয়কৃত জমি নিয়ে শুরু হয় প্রতিবেশি কামাল মালের সাথে বিরোধ। পরে ২০২২ সালে আদালতের দ্বারস্থ হন হাবুল শিকদার। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ। পরে কামাল মালের প্রতিবেশি ৫ বছরের এক শিশুকে দিয়ে কৃষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়। ৫ অক্টোবর বিকেলে নির্ধারণ করা হয় আপোষ-মীমাংসার দিন। সেখানে হাবুল শিকদার উপস্থিত না হলে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে কৃষকের বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করার অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে সৌদি ফেরত প্রবাসীর বসতঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায় জাকির সরদার, এমরান, রিপন ও রাসেল সহ তাদের লোকজন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর আগেই পুড়ে ছাঁই হয়ে যায় কৃষকের বসতঘর। ঘটনার পরদিন ৬ অক্টোবর ১৬ জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর স্ত্রী দোলোয়ারা বেগম। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকির সরদারকে গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, ‘কৃষকের বসতঘর লুটপাট করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়ার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পাঠানো হয় আদালতে। এ ঘটনায় বাকি আসামিদের শীঘ্রই গ্রেফতার করা হবে। এছাড়া তদন্ত শেষ হলে দ্রুত আদালতে চার্জশিট দেওয়া
নভেম্বর ৭, ২০২৫
জুলাই ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।