এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রকাশিত হলো নতুন একটি ভক্তিমূলক শারদীয় গান ‘এসো মা দুর্গা’। শুক্রবার আনুষ্ঠানিকভাবে গানটি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়ার পর থেকেই সঙ্গীতপ্রেমী ও ভক্তদের মাঝে দারুণ প্রশংসিত হচ্ছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উদীয়মান ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সারথী চৌধুরী। তাঁর সুমিষ্ট ও আবেগঘন গায়কী গানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
‘এসো মা দুর্গা’ গানটির চমৎকার কথা রচনার পাশাপাশি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের বিখ্যাত সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসী।
বোয়ালখালীর সন্তান সারথী চৌধুরীর এই সুমধুর কণ্ঠে দেবী দুর্গার বন্দনা শুনে শ্রোতারা তাঁর ভূয়সী প্রশংসা করছেন। বোয়ালখালী তথা চট্টগ্রামবাসী এই প্রতিভাবান শিল্পীর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
পূজার এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে শ্রোতাদের হৃদয়ে এক অপরূপ ভক্তি ও আনন্দের সঞ্চার করবে নতুন এই গানটি"—এমনটাই প্রত্যাশা গানটির গীতিকার ও সুরকার ফরিদ বঙ্গবাসীর। তিনি আরও জানান, গানটির মূল আকর্ষণ এর নান্দনিক চিত্রায়ণ। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠপুরা বীণাপাণি সংঘসহ বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে ধারণ করা এই গানের দৃশ্যপট দর্শকদের মনে আলাদা এক মুগ্ধতা ছড়াবে।
অক্টোবর ১১, ২০২৫
ফেব্রু ১১, ২০২৫
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।