এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ (বিএন স্কুল এন্ড কলেজ)-এর গভর্নিং বডির চেয়ারম্যান এবং বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম-এর বিদায়ী অধিনায়ক কমডোর আমানত উল্লাহকে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে অশ্রুসজল নয়নে তাকে বিদায় জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
বিদায়ী বক্তব্যে কমডোর আমানত উল্লাহ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও কঠোর শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, শিক্ষার এই সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাবে।
অনুষ্ঠানে নবাগত অধিনায়ক কমডোর সুমন হায়দার প্রতিষ্ঠানের বর্তমান অগ্রযাত্রার ধারা অব্যাহত রেখে আরও সাফল্যের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ এবং উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। বক্তারা বিদায়ী অধিনায়কের দায়িত্বপালনকালীন সময়ের কর্মদক্ষতা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় স্কুল ও কলেজের গভর্নিং বডির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, নৌবাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।