এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। “প্লাস্টিক দূষণের অবসান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৫ জুন) সকাল ১০টায় চন্দ্রঘোনায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি) ও খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার ও তাঁর সহধর্মিণী লাকি তঞ্চঙ্গ্যা। পরে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সিসিএইচপি হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। সিসিএইচপি'র ওয়াংসুইনু মারমা সভাটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা এবং গণমাধ্যমকর্মী চৌধুরী মোহাম্মদ রিপন।
এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মুসা শিকদার, গণমাধ্যমকর্মী রিপন মারমা, জাকিরুল ইসলাম, এম বাবুল, জয়নাল আবেদীন এবং সিসিএইচপি প্রোগ্রামের মাসাং মারমা, উসাংবাই মারমা, জুলিয়াস রূপক বাড়ৈ, ক্যাশিয়ার মাইকেল জয়ধরসহ হাসপাতালের নার্স, স্টাফ, ভলান্টিয়ার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপস্থিত স্টাফ, নার্স, শিক্ষার্থী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি হাসপাতাল চত্বরে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়।
সেপ্টেম্বর ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।