এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তির তিন দিনের ছুটিতে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে এই চুরির ঘটনাটি ঘটে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা প্রাঙ্গণে এসে চুরির বিষয়টি প্রথম লক্ষ্য করেন। খবর জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, চোরচক্র বিদ্যালয়ের নতুন ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী ও মালামাল লুট করে নিয়ে যায়।
কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার মনিটর, ইন্টারনেট রাউটার, নতুন ভবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল।
এই ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদুল হাসান বলেন, "বিদ্যালয়ের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।"
সারাদেশের ন্যায় বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে গত কয়েকদিন ধরে বিদ্যালয়টিতে ৩ দিনের সরকারি ছুটি চলছিল। জনশূন্যতার সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।