এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় বাড়িঘর ভাঙচুরের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে লেলিন লস্কর নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি গ্রামে এই ঘটনা ঘটে।
আহত লেলিন লস্কর ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত রাজিম মিয়া (পিতা: রাজা মিয়া)-এর বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে কোনো কারণ ছাড়াই লেলিন লস্করের ওপর অতর্কিত হামলা চালান রাজিম মিয়া। এ সময় তার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুরের মিথ্যা অভিযোগ তুলে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে লেলিন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগী লেলিন লস্কর জানান, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি এই অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে, ঘটনার বিষয়ে অভিযুক্ত রাজিম মিয়ার বক্তব্য নিতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এপ্রিল ১৯, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।