এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে "তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক" স্লোগানে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার পোস্ট অফিসের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বেপারী বাড়ির মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে সহস্রাধিক যুবদল নেতা-কর্মী অংশ নেন। র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশারত বলেন, "১৭ বছর হামলা, মামলা ও নির্যাতন সহ্য করে আজ সদরপুরে যুবদল শক্ত অবস্থান তৈরি করেছে। আগামী দিনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দিতে হবে।"
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহরিয়ার আল সুমন বলেন, "থানা ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।"
এ সময় যুবদল নেতা এডভোকেট তুহিন মৃধা, মুন্সী ইশারত ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জুলাই ১১, ২০২৬
ডিসেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।