এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সাবেক এক গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালনা গ্রাম থেকে সুনীল চন্দ্র রবিদাস (৪০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুনীল কালনা গ্রামের মৃত চৈতন্য রবিদাসের ছেলে। স্থানীয়রা জানায়, তার মরদেহ নিজ বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে পড়ে থাকতে দেখা যায়। তার শরীরের পাঁজরের দুপাশে বাঁশের গজাল ঢোকানো ছিল, যা দেখে স্থানীয়রা বিষয়টিকে রহস্যজনক মনে করছেন।
পরে খবর পেয়ে মহাদেবপুর থানার এসআই সামির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান।
স্থানীয়দের একাংশের ধারণা, সুনীল চন্দ্র রবিদাস তাল গাছ থেকে রস নামাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে গেছেন। তবে মরদেহের যে বর্ণনা পাওয়া গেছে, তা থেকে অনেকেই এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে মনে করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি তাল গাছ থেকে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফেব্রু ১৯, ২০২৫
নভেম্বর ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।