এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধাওয়া খেয়ে খারিতে লাফ দিয়ে পানিতে ডুবে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার চকগৌরি বাজার এলাকা থেকে বিকেলে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিঠুন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১টার দিকে হাট চকগৌরী বাজার থেকে চোর সন্দেহ কিছু যুবক তাকে ধাওয়া করে। এসময় মিঠুন সরকার দৌঁড়ে হাটচকগৌরী বাজারের পাশে এক খারিতে ঝাপ দেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। পরে রাজশাহীর ডুবুরি দল ঘটনাস্থল গিয়ে তার লাশ উদ্ধার করে।
মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তাফা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর রাজশাহী থেকে ডুবুরি দলকে এনে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি চোর কিনা এবিষয়ে এখনো নিশ্চিত নয়।’
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।