এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ সদর উপজেলায় ধারালো হাসুয়ার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় আব্দুল আলীম (৫০) নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন (বুধবার) সকাল ১১টার দিকে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের সুলতানা রাজিয়া ও তার মা শাহানারা বেওয়া লোহার রড কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ির মূল ফটকে তালা লাগানোর সময় স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী মৃত লহির উদ্দিনের ছেলে আব্দুল আলীম হঠাৎ তাদের গতিরোধ করে। এ সময় সে ধারালো হাসুয়া প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ও গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি হাসুয়া উঁচিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সুলতানা রাজিয়া বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। থানা অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল আলীমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ধারালো হাসুয়াটি উদ্ধার করা হয়।
নওগাঁ সদর থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
ফেব্রু ৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।