এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সারাদেশের মতো নওগাঁর আত্রাইয়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। গতকাল রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তরিকুল ইসলাম, প্রধান সহকারী মো. শাহী আলম ও এমটি (ইপিআই) মো. রিয়াজুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার ৮টি ইউনিয়নের ১৯৩টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এবার উপজেলায় মোট ২৫ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৮৪ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ২৭৪ জন শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উপজেলায় মোট ৩৮৬ জন স্বেচ্ছাসেবী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ক্যাপসুল খাওয়াচ্ছেন। ক্যাম্পেইনটি সফল করতে এবং কোনো শিশু যেন এই সেবা থেকে বাদ না পড়ে, সেজন্য এলাকা ভিত্তিক স্থানীয় মসজিদে মাইকিন করে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।