এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’–এর সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সমাপনী দিবসের কর্মসূচি হিসেবে সকাল ১১টায় আহসান উল্লাহ স্মারক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরবর্তীতে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “আত্রাই অঞ্চল প্রাকৃতিকভাবেই মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। স্থানীয় মানুষের প্রোটিনের চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে দেশীয় মাছের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মুক্ত জলাশয়ে পোনা মাছ নিধন রোধ এবং ক্ষতিকর কারেন্ট জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবে। নদী ও বিলের জীববৈচিত্র্য এবং মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি রক্ষায় আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় আত্রাইয়ের মাছের আড়তগুলোতে ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক করা এবং আড়তে মাছ বিক্রি করতে আসা চাষি ও বিক্রেতাদের কাছ থেকে প্রতি মণে নির্ধারিত ৪০ কেজির বেশি না নেওয়ার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আড়তদারদের কঠোর নির্দেশনা ও সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
পরিশেষে, আত্রাইয়ের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক মাছ চাষ পদ্ধতির প্রসারে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ফেব্রু ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।