এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার ও সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা এবং সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সকালে শহরের টাউন ক্লাবের সামনে থেকে সচেতনতামূলক পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়। পদযাত্রাকালে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, মাছ বাজার এবং চা-পানের দোকানে মাদকবিরোধী ও তামাক নিয়ন্ত্রণসংক্রান্ত স্টিকার সাঁটানো হয়। পাশাপাশি ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিতরণকৃত লিফলেট ও স্টিকারে উল্লেখ করা হয়—১৮ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেটসহ যেকোনো তামাকজাত পণ্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন শিক্ষার্থীদের অপ্রয়োজনে দোকানপাটে অবস্থান ও আড্ডা না দেওয়ার বিষয়ে ব্যবসায়ী ও অভিভাবকদের সতর্ক করা হয়।
কর্মসূচিতে অংশ নেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সদর উপজেলা সভাপতি আব্দুর রহমান, দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মেহেদী হাসান এবং ‘পজিটিভ পিরোজপুর’-এর সভাপতি সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমানসহ কলেজের শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে বক্তারা বলেন, “মাদকাসক্তি বর্তমান তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মারাত্মক সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে আগামীর একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।”
মার্চ ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।