এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, দুর্নীতি, একক আধিপত্য বিস্তার, দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানান অভিযোগ তুলে নওগাঁ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি এবাদুল ইসলাম। এ সময় সহসভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খানসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবাদুল ইসলাম অভিযোগ করে বলেন, “নীতি-নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করে স্বৈরাচারী আচরণ করা হচ্ছে। উপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অগণতান্ত্রিক ও অপমানজনক।”
তিনি আরও জানান, জেলা কমিটি গঠনে স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। অথচ উপকমিটিও জানত না কিভাবে এই কমিটি ঘোষণা হলো। মূল সংগঠন গণঅধিকার পরিষদ হলেও বাস্তবে নিয়ন্ত্রণ করছে অঙ্গসংগঠন যুব অধিকার পরিষদ। এছাড়া বিভিন্ন কমিটি গঠনে অর্থ বাণিজ্যের অভিযোগ তোলেন তিনি।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, “নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে যাকে ঘোষণা দেওয়া হয়েছে, তার কোনো যোগ্যতা নেই। স্বজনপ্রীতির মাধ্যমে তাকে পদে বসানো হয়েছে। আমরা এ কমিটি প্রত্যাখ্যান করছি এবং নওগাঁয় গণঅধিকার পরিষদকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির অনিয়ম-দুর্নীতি, একক আধিপত্য এবং অগণতান্ত্রিক আচরণের তীব্র সমালোচনা করে বলেন, সংগঠন তার মূল পথ ও উদ্দেশ্য থেকে সরে গেছে। তাই আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়বদ্ধতা থেকেই শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
অক্টোবর ১২, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জ | ২ জুন, ২০২৬
নোয়াখালী | ২ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ জুন, ২০২৬
নওগাঁ | ২ জুন, ২০২৬
কুমিল্লা | ২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।