নাজিরপুরে ইউনিয়ন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্টে চিতলমারী একাদশ চ্যাম্পিয়ন

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৩ এএম
শেয়ার করুন:
নাজিরপুরে ইউনিয়ন ছাত্রদলের ফুটবল টুর্নামেন্টে চিতলমারী একাদশ চ্যাম্পিয়ন

‘মাদক ছেড়ে মাঠে আসি, সুস্থ জীবন গঠন করি’—এই প্রতিপাদ্যকে ধারণ করে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে পিরোজপুরের নাজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শাঁখারীকাঠী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে ডুমুরিয়া একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চিতলমারী একাদশ।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় শাঁখারীকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। হাজারো দর্শকের উপস্থিতিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে চিতলমারী একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান এবং সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শাঁখারীকাঠী ইউনিয়নকে একটি আদর্শ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের এই প্রশংসনীয় ক্রীড়ামুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত ক্রীড়ামোদী দর্শকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।