এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা ও উপজেলার অসংখ্য মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
সভায় পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল হক চাঁন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, আব্দুস সালাম বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাদের ন্যায্য সম্মান ও মর্যাদা নিশ্চিতের দাবি জানান। তারা বলেন, “পরাধীন দেশকে স্বাধীন করতে আমরা রক্ত দিয়েছি; রাষ্ট্রের কাছে আমাদের একমাত্র চাওয়া—সম্মান।” বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা জরুরি।
মুক্তিযোদ্ধারা উল্লেখ করেন, জেলা প্রশাসক নিজেও এক মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় তারা তাঁর কাছে বিশেষ প্রত্যাশা রাখেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ বলেন, “১৯৭১ সালে যেমন সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিলেন, তেমনি আজও সমাজের অনিয়ম–অসঙ্গতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি আশ্বস্ত করেন যে, জেলা প্রশাসন সর্বদা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাশে থাকবে।
মার্চ ৩০, ২০২৫
আগস্ট ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।