এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় আহম্মদ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহম্মদ আলী ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, কয়েক দিন আগে আহম্মদ আলীর পুত্রবধূ প্রতিবেশী শহিদুলের খড়ের পালা থেকে খড় নিয়ে যান। বিষয়টি গ্রাম্যভাবে সমাধান করার কথা থাকলেও সময়ক্ষেপণ হতে থাকে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যার আগে অজ্ঞাত ব্যক্তিরা শহিদুলের বাড়ির সামনে মানবমল ফেলে যায়।
এ ঘটনা জানতে পেরে শহিদুল বিষয়টি নিয়ে আহম্মদ আলীর কাছে জানতে চাইলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শহিদুলের ধাক্কায় আহম্মদ আলী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলে মজনু আলী বাদী হয়ে শনিবার আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।