এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) ২০২৫, ২৪ জুলাই আন্দোলনে শহীদ শেখ ফাহমিন জাফর ও মোহাম্মদ শাকিল আনোয়ারের পরিবারের হাতে দলীয় কার্যালয়ে ১০ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়। তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জামায়াতে ইসলামী এই সহায়তা প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নায়েবে আমির মো. মোহিউদ্দিন। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "শহীদদের রক্ত বৃথা যাবে না, আমরা সর্বদা তাদের পরিবারের পাশে থাকব।"
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার আমির মো. আসাদুল্লাহ আল-গালিব, সেক্রেটারি তোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সেপ্টেম্বর ১৭, ২০২৪
জানু ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।