এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক নববধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বগুলাগাড়ী বাবুপাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী (সিএইচসিপি) ছাইয়াদার রহমানের বিরুদ্ধে।
রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় উপজেলার চাঁদখানা ইউনিয়নের ওই ক্লিনিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নববধূ জানান, তিনি সর্দি ও জ্বরের চিকিৎসা নিতে কমিউনিটি ক্লিনিকে গেলে দায়িত্বরত সিএইচসিপি ছাইয়াদার রহমান তাকে ওষুধ লাগানোর সময় গলা, পেট ও স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে তিনি চিৎকার শুরু করলে তার শ্বশুরীসহ আশপাশের কয়েকজন লোক ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি আরও অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, "কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ছাইয়াদার রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মার্চ ৩, ২০২৬
এপ্রিল ১৭, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ৮ আগস্ট, ২০২৬
মেহেরপুর | ৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।