এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর বদলগাছীতে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহার ও দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার। তাঁকে বাঁচাতে গিয়ে শাহীন নামে আরও এক যুবক আহত হন।
রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার গোঁবরচাপা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুজাউল ইসলাম মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোঁবরচাপা মোড়ে অবস্থিত ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়দের অভিযোগ, কৃষক দলের বহিষ্কৃত নেতা সুজাউল ইসলাম ঘরটি আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে ব্যবহার করছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও একপর্যায়ে মারামারি শুরু হয়। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার। অভিযোগ রয়েছে, সমঝোতার চেষ্টার একপর্যায়ে সুজাউল ইসলাম ক্ষিপ্ত হয়ে আবু রায়হানের বুকে ছুরিকাঘাত করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গেলে শাহীন নামে আরেক যুবকও আহত হন। পরে উত্তেজিত জনতা সুজাউল ইসলামকে ধরে মারধর করে। আহত অবস্থায় সুজাউলও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত বিএনপি নেতা আবু রায়হান গিটার বলেন, “শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। খবর পেয়ে আমি বিষয়টি মীমাংসার চেষ্টা করতে যাই। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সুজাউল হঠাৎ আমার ওপর চড়াও হয়ে ছুরিকাঘাত করে।”
তবে অভিযোগ অস্বীকার করে সুজাউলের ছেলে সিয়াম বলেন, “বাবা প্রায় চার বছর ধরে ওই ঘরটি ব্যবহার করে আসছেন। সম্প্রতি একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তোলে যে ওই ঘরে আওয়ামী লীগের লোকজন বসে। আজ এ নিয়ে বিরোধ তৈরি করে বাবার ওপর হামলা চালানো হয়েছে।”
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আসাদুজ্জামান নাহিদ বলেন, “আবু রায়হান গিটারের বুকের ক্ষতটি বেশ গভীর এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। আমাদের এখানে পর্যাপ্ত আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।