এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে ক্ষিদ্র কালিকাপুর দাউদিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), আত্রাই, নওগাঁ।
৭ নম্বর কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সুশিক্ষিত ও যুগোপযোগী জাতি গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের মানসম্মত অবকাঠামো অত্যন্ত জরুরি। নবনির্মিত এই আধুনিক ভবন মাদ্রাসার শিক্ষার পরিবেশ বহুগুণ উন্নত করবে এবং শিক্ষার্থীদের পাঠদানে নতুন উদ্দীপনা জোগাবে।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ধর্মীয় ও সাধারণ শিক্ষার চমৎকার সমন্বয় ঘটিয়ে একটি মেধাভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম তৈরিতে আন্তরিকভাবে কাজ করছে। এ সময় তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান সমুন্নত রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার ও মোঃ নিয়ামত আলী বাবু, এবং সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ খোরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে দেশ, জাতি ও মাদ্রাসার সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মার্চ ১৯, ২০২৫
মার্চ ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।