এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে হঠাৎ বিকট শব্দ শোনার পর সেখানে গিয়ে লিফটের ফাঁকা স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি নওগাঁ সদর উপজেলার শহীদুলের মোড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মছির উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দ শোনার পর স্থানীয়রা ভবনের ভেতরে গিয়ে দেখতে পান একজন যুবক রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা স্থানে পড়ে আছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সাইফুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা জানান, “গত ৫ আগস্ট ভবনটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটার পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাধারণত কেউ এখানে আসে না। হঠাৎ বিকট শব্দ শুনে ভেতরে গিয়ে দেখি, একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।”
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ভবনের লিফটের তার বা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়ে সাততলায় উঠে অসতর্কভাবে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”
এপ্রিল ৩, ২০২৪
আগস্ট ৪, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
ফুটবল | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।