এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে গাছ কেটে অন্যের জমি দখলের চেষ্টা করেন প্রতিপক্ষের লোকজন। পরে ভুক্তভোগীর ৯৯৯-এ ফোন পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষরা ঘটনাস্থল থেকে চলে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার বান্দাইখাড়া গ্রামের দিল মোহাম্মদ সরদারের ছেলে মো. বজলুর রহমান বিএল ও জুয়েল দীর্ঘদিন ২০ বছর থেকে জমি ভোগদখল করে আসছেন। বান্দাইখাড়া পাকা সড়ক সংলগ্ন ওই জমিতে তারা অনেক বছর পূর্বে বেশ কিছু গাছ লাগান।
গতকাল সোমবার (২৭ জুলাই) সকাল সাড়া ৮ টায় ওই জমির উত্তরাধিকার দাবি করে ৪টি বড় নিমগাছ কর্তন শুরু করেন প্রতিপক্ষের লোকজন। পরিস্থিতি অস্বাভাবিক দেখে জমির ভোগদখলীয় মালিক বিএল ৯৯৯ নম্বরে ফোন করলে আত্রাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের লোকজনকে গাছ কাটা থেকে বিরত করে।
ভুক্তভোগী মো. বজলুর রহমান বিএল বলেন, আমরা বান্দাইখাড়া কসবা মৌজায় ১৪৯ নং খতিয়ানভুক্ত ৯৫৫ দাগে ১৩.৬২ শতক জমি প্রায় ২০ বছর আগে ছালাম মৃধার কাছ থেকে ক্রয় সূত্রে ভোগদখল করে আসছি। হঠাৎ করেই গতকাল কোন বৈধ
কাগজপত্র ছাড়াই প্রতিপক্ষের লোকজন মো. ইমরুল কায়েশ, বক্কর, রাব্বানী ও নিশান জোরপূর্বক আমাদের জমিতে রোপণ করা ৪টি বৃহৎ নিমগাছ কর্তন শুরু করে। আমি বাধা দিলে আমার উপর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়। পরিস্থিতি বেগতিক দেখে আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ আমাকে সহায়তা করে।
আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, জরুরি জাতীয় সেবা নম্বরে ফোনের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মার্চ ২৩, ২০২৫
সেপ্টেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।