এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব পুণ্যতিথি ‘জন্মাষ্টমী’ উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী বুড়িমাতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আত্রাই উপজেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সজীব কুমার সাহা এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কেশব কুমার সরকার।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “আমাদের আবহমান বাংলার মূল শক্তিই হলো অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক ধর্মীয় সম্প্রীতি। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায়। সমাজে ন্যায়বিচার ও সৌহার্দ্য বজায় রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একটি শান্তিময় বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি এস এম মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সমগ্র বিশ্বের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এপ্রিল ৭, ২০২৪
আগস্ট ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।