এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে অচেতন করে অপহরণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযুক্ত ব্যক্তি শিশুদের চকলেটের প্রলোভন দেখাচ্ছিল। একপর্যায়ে এক শিশুকে চকলেট খাওয়ানোর পর শিশুটি অচেতন হয়ে পড়লে ওই ব্যক্তি তাকে নিয়ে সটকে পড়ার চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনের নজরে এলে তারা ধাওয়া করে অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। সে নির্দিষ্ট কোনো পরিচয় না দিয়ে একেক সময় একেক এলাকার কথা বলছে। কখনো নিজের বাড়ি মানিকগঞ্জ দাবি করছে, আবার কখনো নগরকান্দা উপজেলার গোয়ালদী এলাকার বাসিন্দা বলে পরিচয় দিচ্ছে। তার এমন অসংলগ্ন কথাবার্তায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ অপহরণকারী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এলাকাবাসী। এছাড়া আটক ব্যক্তির প্রকৃত পরিচয় শনাক্ত করতে নগরকান্দা বা আশপাশের কেউ তাকে চিনে থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
নভেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।