এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার রাতে চালানো এই আক্রমণকে যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম তীব্র ও শক্তিশালী হামলা বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এই হামলায় তারা ‘খোররামশাহর’ নামক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাদের মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের হাইফা, তেল আবিব ও জেরুজালেম। আইআরজিসি-র দাবি অনুযায়ী, তেল আবিবের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো আঘাত হানা হয়েছে। এছাড়া হাইফা, পশ্চিম জেরুজালেম এবং বীর ইয়াকুব এলাকার বিভিন্ন সামরিক স্থাপনাতেও এই হামলা চালানো হয়।
ইসরায়েলের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও এবার সরাসরি টার্গেট করেছে ইরান। তেহরান জানিয়েছে, ইরাকের এরবিল শহরে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরকেও তারা এই হামলার লক্ষ্যবস্তু করেছে।
ভয়াবহ এই হামলার বিষয়ে ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং সার্বিক পরিস্থিতি বর্তমানে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নাগরিকদের আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
অন্যদিকে, এই উত্তেজনার মধ্যেই সৌদি আরব জানিয়েছে— তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি সন্দেহভাজন ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।