এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ঘোষিত ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। ওই আসনে বিজয়ী বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের জয়কে প্রশ্নবিদ্ধ করে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মামুনুল হকের আগে দেশের বিভিন্ন আসনের আরও ২৫ জন প্রার্থী নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে অনুরূপ আবেদন করেছিলেন। আদালত এরই মধ্যে সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জামাদি যথাযথভাবে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
আইনজীবীরা জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে এই নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আইন আদালত | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১০ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।