১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব, বাংলাদেশি কত

অনলাইন ডেস্কঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৬ পিএম
শেয়ার করুন:
১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব, বাংলাদেশি কত

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে মাত্র এক সপ্তাহে ১২ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত যৌথ অভিযানে ১৩ হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিচালিত অভিযানে মোট ১৩ হাজার ৬২৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে—
আবাসন আইন লঙ্ঘনের দায়ে: ৬ হাজার ৫৯৩ জন
সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে: ৩ হাজার ৫৩১ জন

শ্রম আইন লঙ্ঘনের দায়ে: ৩ হাজার ৫০৪ জন

সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা:  
অভিযান চলাকালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ১৯৭ জনকে আটক করে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার, ৩৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

নির্বাসন ও আইনি প্রক্রিয়া: 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই এক সপ্তাহে মোট ১২ হাজার ৬২৮ জন অবৈধ প্রবাসীকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানো হয়েছে। তবে বহিষ্কৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি মন্ত্রণালয়।

বর্তমানে আরও ৩১ হাজার ৩৯৮ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বাস্তবায়নের কাজ চলছে, যার মধ্যে ২৯ হাজার ১৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৮০ জন নারী। এছাড়া নিজ নিজ দেশের দূতাবাস থেকে ট্রাভেল পাস বা ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৮ হাজার ৫৪৯ জনকে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৩ হাজার ৮১৫ জনের দেশে ফেরার চূড়ান্ত প্রক্রিয়া চলছে।

কঠোর শাস্তির হুঁশিয়ারি:
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সতর্ক করে জানিয়েছে, দেশটিতে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করা, পরিবহন সুবিধা দেওয়া, আশ্রয় দেওয়া কিংবা কাজের সুযোগ করে দেওয়া গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িতদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।