এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের জেদ্দা শহরে সাড়ে আট কেজি মেথামফেটামিনসহ (স্থানীয়ভাবে ‘শাবু’ নামে পরিচিত) পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সৌদি আরবের গণমাধ্যম সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাঁদের বিরুদ্ধে অত্যন্ত ক্ষতিকর ও আসক্তি সৃষ্টিকারী মাদক ‘শাবু’ প্রচার, মজুত ও বিক্রির অভিযোগ আনা হয়েছে।
সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে মোট ৮ দশমিক ৫ কেজি মেথামফেটামিন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মামলাটি পরবর্তী পদক্ষেপের জন্য দেশটির পাবলিক প্রসিকিউশনে (সরকারি কৌঁসুলির দপ্তর) পাঠানো হয়েছে।
তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয়, বয়স কিংবা জেদ্দার ঠিক কোন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য, সৌদি আরবে মাদক পাচার ও কেনাবেচার বিরুদ্ধে কঠোর আইন ও ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো সন্দেহজনক তৎপরতার খবর আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মার্চ ৭, ২০২৬
সেপ্টেম্বর ২৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১০ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।