এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কার্যকলাপ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে দেশটির কর্তৃপক্ষ দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করেছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন—নজরুল ইসলাম আবদুল বশির এবং সিতি আক্তার। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের এ সাজা কার্যকর করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট মসজিদের ভেতরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের হাতেনাতে আটক করে। পরবর্তী সময়ে বিস্তারিত তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
আইনি ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত স্থান ও সময়ের পবিত্রতা বিবেচনা এবং অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেন। সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের পর বুধবার এই দণ্ড কার্যকর করা হয়।
বিবৃতিতে সৌদি সরকার আরও জানায়, পবিত্র স্থান ও মসজিদগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে কর্তৃপক্ষ আপসহীন। পবিত্র স্থানের মর্যাদা ক্ষুণ্ণ করা বা সেখানে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভবিষ্যতেও সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মার্চ ১০, ২০২৬
মার্চ ১০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১৫ অক্টোবর, ২০২৬
ভারত | ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।