এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মধ্যপ্রাচ্যজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে স্মরণকালের অন্যতম বড় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলমান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ১৭তম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত সাতটি অত্যাধুনিক রাডার ধ্বংস করে তাদের ‘চোখ অন্ধ করে দেওয়া’ হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি এই দাবি করে। তেহরানের ভাষ্যমতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উসকানিমূলক আচরণের কঠোর জবাব দিতেই এই অভিযান চালানো হচ্ছে।
বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েলের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের মোতায়েন করা অত্যাধুনিক ‘থাড’ (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই প্রতিরক্ষা বলয় ভেঙে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং দেশটির সবচেয়ে ব্যস্ত বেন গুরিয়ন বিমানবন্দরে সফলভাবে আঘাত হানা হয়েছে।
হামলার তীব্রতা তুলে ধরে আইআরজিসি জানায়, টানা ১০০ ঘণ্টার বেশি সময় ধরে ইসরায়েলের বিভিন্ন শহরে অবিরাম সাইরেন বাজছে। আতঙ্কিত অবৈধ বসতিস্থাপনকারীরা দীর্ঘ সময় ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। আইআরজিসি’র দাবি, "এটি সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে ইরানের সুপরিকল্পিত ও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার সাফল্যেরই প্রমাণ।" আগামী দিনগুলোতে এই হামলা আরও তীব্র ও বিস্তৃত হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি, কাতারের আল উদেইদ ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
ইরানের দাবি, তাদের এই ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া, ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং একটি ডেস্ট্রয়ার রণতরীতেও হামলার দাবি করেছে ইরান।
সামরিক ঘাঁটির পাশাপাশি গোয়েন্দা তৎপরতায় ব্যবহৃত মার্কিন প্রযুক্তিগত অবকাঠামোতেও আঘাত হেনেছে ইরান। আইআরজিসি জানিয়েছে, শত্রুর সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা করার দায়ে বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের একটি গুরুত্বপূর্ণ ডাটা সেন্টারে সফল হামলা চালানো হয়েছে।
২০১৯ সালে প্রতিষ্ঠিত এই ডাটা সেন্টারটি পারস্য উপসাগরীয় ও পশ্চিম এশিয়ার দেশগুলোতে অ্যামাজনের উন্নত ক্লাউড সেবার প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত। আইআরজিসি অ্যামাজনের আনুষ্ঠানিক প্রতিবেদনের বরাতে জানিয়েছে, এই হামলায় ওই কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্চ ৭, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ভারত | ৩ জুন, ২০২৬
ক্রিকেট | ৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।