এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নগরবাসীর দৌড়গোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্যসেবাদানকারী কেন্দ্রগুলোকে আরও কার্যকর ও গতিশীল করার নির্দেশ দিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।
বুধবার (৪ মার্চ) দুপুরে নগরীর কুমারপাড়ায় সিসিক পরিচালিত ‘ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল’ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য নগরবাসীকে যেন বড় কোনো হাসপাতালে বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ছুটতে না হয়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সিটি করপোরেশনের অধীন স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আরও সেবামুখী করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ খুব সহজেই নিকটস্থ কেন্দ্র থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে সেবা গ্রহণ করতে পারেন।”
সেবার মান বাড়াতে যেসব স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক বা জনবল সংকট রয়েছে, সেসব জায়গায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক নগরী গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য উন্নত স্বাস্থ্যসেবার বিকল্প নেই। আমরা নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা—উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব দিচ্ছি।”
এর আগে প্রশাসক নগরীর ঘাসিটুলায় ‘নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র’ পরিদর্শন করেন। পরে তিনি সাগরদিঘির পাড়ে শ্মশানঘাট এবং এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাতের বর্তমান অবস্থা সরেজমিনে দেখেন। এ সময় তিনি নগরবাসীকে যত্রতত্র আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য বিশেষ অনুরোধ জানান।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. রুমানা, ডা. তাহমিনা মালিক, ডা. মুন্নী এবং সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও মো. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ১৬, ২০২৪
সেপ্টেম্বর ১৮, ২০২৪
এপ্রিল ৮, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ৪ জুন, ২০২৬
আইন আদালত | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
ফরিদপুর | ৪ জুন, ২০২৬
রাজবাড়ী | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।