এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে উৎসবমুখর পরিবেশে এবং যথাযোগ্য মর্যাদায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। ‘এসো হে বৈশাখ এসো এসো’ এই আহ্বানে নতুন বছরকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয় নানা কর্মসূচি।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি)রিফাত আমজুম প্রিয়া থানা কর্মকর্তা মোঃ আল-মামুন এবং সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম,মৎস কর্মকর্তা মোঃ মেহেদী হাসান,বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান(বদু),বিএনপির সদস্য সচিব মো:কবির মোল্লা সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।তাদের নিয়ে পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণের লক্ষ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই সর্বজনীন উৎসব পালন করা হচ্ছে।
১৪ই এপ্রিল (পহেলা বৈশাখ) সকালে সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে এক মনোজ্ঞ ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ ও উপজেলা চত্বরে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান ও লোকজ সংস্কৃতির উপস্থাপনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ শাওন জানান, বাংলা নববর্ষ বাঙালির মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। এই উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং নতুন প্রজন্ম আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও সচেতন হবে।
মে ৪, ২০২৬
মার্চ ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৪ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৪ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৪ জুলাই, ২০২৬
বরিশাল | ১৪ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৪ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।