এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় সালথা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সালথা বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ, পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী সাজসজ্জা এবং গ্রামীণ সংস্কৃতির নানা উপকরণে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা বাংলা নববর্ষ, লোকজ ঐতিহ্য ও দেশাত্মবোধক বিভিন্ন গান পরিবেশন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ পহেলা বৈশাখ। এই উৎসব সব ভেদাভেদ ভুলে সম্প্রীতি, ঐক্য ও নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে।
দিনব্যাপী নানা আয়োজন, লোকজ আমেজ ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয় সালথাবাসী।
উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় মিলনমেলায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।