এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা উপজেলা চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমাদুল হাসানের নেতৃত্বে শোভাযাত্রাটিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহান।
বিভিন্ন সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত ও বৈশাখের গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান।
বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে উৎসবে মেতে ওঠে উপজেলার সর্বস্তরের মানুষ।
এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জুন ১৮, ২০২৬
ডিসেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।