এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার’ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বর্ষীয়ান নেতা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর থেকেই তিনি দেশে ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
শনিবার (১৬ মে) স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুরের ওই হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজখবর নিতে যান প্রবাসী সংবাদিকরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা আব্বাস তার স্বামীর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, মির্জা আব্বাসের স্নায়বিক (নিউরো) সংক্রান্ত জটিলতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত ফিজিওথেরাপি চলছে। শুরুর দিকে তার কথা বলা ও খাবার গ্রহণে প্রচণ্ড সমস্যা ছিল। দীর্ঘ সময় রাইস টিউবের মাধ্যমে তাকে খাবার দিতে হলেও ১৫ দিন আগে সেটি খুলে ফেলা হয়েছে। এখন তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন এবং তার কণ্ঠস্বর ও কথা বলার শক্তিও ফিরে এসেছে।
আফরোজা আব্বাস আবেগাপ্লুত হয়ে বলেন, "অসুস্থ অবস্থায় জ্ঞান ফিরলেই মির্জা আব্বাস বারবার জানতে চাইতেন—তার ফ্লাইট কবে? তিনি দ্রুত ঢাকায় ফেরার আকুতি জানাতেন। আমরা তাকে বলেছি, পুরোপুরি হাঁটতে পারলেই তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।"
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, মির্জা আব্বাসের দ্রুত সুস্থ হয়ে ওঠার গতি দেখে সিঙ্গাপুর ও বাংলাদেশের চিকিৎসকরাও বিস্মিত। দেশবাসীর দোয়া ও ভালোবাসাই তাকে দ্রুত সুস্থতার পথে ফিরিয়ে আনছে বলে মনে করে তার পরিবার।
এ সময় হাসপাতালে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখা যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল শিকদার, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
শিক্ষা | ১ জুলাই, ২০২৬
জাতীয় | ১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।