এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুর এর আয়োজনে দুদকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় পিরোজপুর জেলার আওতাধীন ঝালকাঠির রাজাপুর উপজেলা ও পিরোজপুরে কাউখালী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এর মোট ১৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুর এর উপ-পরিচালক মো: আমিনুল ইসলাম।উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুদকের সহকারী পরিচালকদ্বয় মো: জাকির হোসেন ও মো: মনিরুল ইসলাম, উপ-সহকারী পরিচালকদ্বয় পার্থ চন্দ্র পাল ও মোয়াজ্জেম হোসেন সম্রাট।
উদ্বোধনী বক্তব্যে উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম বলেন, "দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুযায়ী সকল কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করতে হবে। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা সমাজে সঠিকভাবে কাজ করলে তাদের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে।"
সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম বলেন," ঘুষ,ক্ষমতার অপব্যবহার, অর্থ-আত্মসাৎ, জালিয়াতি, প্রতারণা ও অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধ দুদকের আওতাভুক্ত। এসব বিষয়ে প্রাপ্ত অভিযোগ গোপনীয় ভাবে জেলা বা বিভাগীয় কার্যালয় লিখিত আকারে প্রদান করা যায়।"
সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন বলেন, "কমিটির সদস্য নির্বাচন যাচাই-বাছাই এর মাধ্যমে করা হয়েছে। তাই প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এবং নিজ নিজ এলাকায় দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার করতে হবে।"
উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাট বলেন,"ভূমি অফিসে ঘুষ, ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবায় অতিরিক্ত অর্থ আদায় রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রধান লক্ষ্য।"
কর্মশালায় জানানো হয় দুর্নীতির ১১ টি খাতের মধ্যে ০৫টি সরাসরি দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের আওতাধীন এবং বাকি ০৬টি প্রতিরোধমূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত। এসব বিষয় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।