এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালের প্রধান বিদ্যুৎ লাইনের তার কেটে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। এর ফলে দীর্ঘ সময় হাসপাতাল বিদ্যুৎহীন থাকায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রচণ্ড গরমে ভর্তি থাকা রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা হাসপাতালের পেছনের দিকের মেইন লাইনের তার কেটে নিয়ে যায়। বুধবার সকালে হাসপাতালের কর্মীরা বিদ্যুৎ না থাকার কারণ খুঁজতে গিয়ে দেখেন, সংযোগকারী তারের একটি বিশাল অংশ উধাও। ধারণা করা হচ্ছে, গভীর রাতের কোনো এক সময়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি), প্যাথলজি বিভাগ এবং এক্স-রে সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। বিশেষ করে প্রচণ্ড গরমে সাধারণ ওয়ার্ডে থাকা রোগী ও নবজাতকদের ভোগান্তি ছিল চরমে।
হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকারি হাসপাতালের নিরাপত্তা যদি এত দুর্বল হয়, তবে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? তার চুরির কারণে ফ্যান চলছে না, গরমে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। আমরা দ্রুত এর সমাধান চাই।"
এ বিষয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মমিনুর রহমান সরকার জানান, "বিদ্যুতের তার চুরির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। আমরা দ্রুত সংযোগ মেরামতের চেষ্টা করছি। বিষয়টি মৌখিকভাবে স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে এবং খুব শীঘ্রই লিখিত অভিযোগ দায়ের করা হবে।"
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন জানান, "হাসপাতালে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের টিম কাজ করছে।"
একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হাসপাতালের নিরাপত্তা কর্মী বাড়ানো এবং অকেজো সিসিটিভি ক্যামেরাগুলো দ্রুত সচল করা হোক।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।