এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের পথচলায় তাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা ভক্তদের কাছে এক অনন্য উদাহরণ। সম্প্রতি ওমর সানীর জন্মদিনকে কেন্দ্র করে এই দম্পতির রসায়ন আবারও আলোচনায় এসেছে।
প্রিয় মানুষের জন্মদিনে এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। ভিডিওতে দেখা যায়, বেশ উচ্ছ্বসিত মেজাজে কেক কেটে স্বামীকে জন্মদিনের অভিনন্দন জানাচ্ছেন তিনি। এ সময় ওমর সানীকে নিজের জীবনের সবচেয়ে বড় আশ্রয় এবং ‘বটগাছ’ হিসেবে অভিহিত করেন এই অভিনেত্রী।
মৌসুমী তার বার্তায় বলেন, “শুভ জন্মদিন সানী, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনেপ্রাণে চাই তুমি আমাদের মাঝে, আমার জীবনে বটগাছ হয়ে চিরকাল ছায়া দিয়ে থেকো।”
স্বামীর প্রতি ভালোবাসার পাশাপাশি ওমর সানীর মায়ের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন মৌসুমী। তিনি বলেন, “আমি সেই মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করি, যে মা তোমাকে জন্ম দিয়েছিলেন। তিনি তোমাকে পৃথিবীতে এনেছিলেন বলেই আজ আমরা তোমাকে পাশে পেয়েছি। এভাবেই সারাজীবন আমার পাশে থেকো। লাভ ইউ!”
পর্দার প্রেমকে বাস্তবে রূপ দিয়ে শোবিজের অন্যতম আদর্শ দম্পতি হয়ে উঠেছেন তারা। মৌসুমীর এই ভালোবাসাময় ভিডিও বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বেশ প্রশংসা কুড়াচ্ছে। প্রিয় নায়কের জন্মদিনে ভক্তরাও অগণিত শুভেচ্ছা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা।
সেপ্টেম্বর ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।