এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে বিনোদন দুনিয়ায়। ৪ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে এক চরম রুদ্ররূপ ও ভয়ংকর অবতারে ধরা দিয়েছেন ‘কেজিএফ’খ্যাত এই কন্নড় মেগাতারকা। গত ৮ আগস্ট ট্রেলারটি অবমুক্ত হওয়ার পর প্রথম ১৫ ঘণ্টাতেই দেখে ফেলেছেন প্রায় দেড় কোটি দর্শক।
গীতু মোহনদাসের পরিচালনায় নির্মিত এই হাই-অ্যাকশন থ্রিলারে দেখা গেছে ভয়ংকর গ্যাংস্টার ড্রামা, জটিল সম্পর্কের টানাপোড়েন এবং একাধিক বড় চমক। ট্রেলারে সবচেয়ে বড় আকর্ষণ যশের দ্বৈত অবতার। দুই ভিন্ন আদর্শের ভাইয়ের চরিত্রে দেখা গেছে তাকে—একটিতে বড় চুল, অন্যটিতে ধারালো দাড়ি ও ছোট চুল। রক্তক্ষয়ী এক সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুই ভাইয়ের এই লুক যশের আগের সব চরিত্রকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন ভক্তরা।
সিনেমাটিতে একঝাঁক জনপ্রিয় তারকাকে দেখা যাবে। সার্কাস শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আদভানি, যা গল্পে রোমান্সের আবহ এনেছে। এ ছাড়া রহস্যময় ও গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।
‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর অভাবনীয় সাফল্যের পর এটিই যশের বড় পর্দায় ফেরা। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মেগা অ্যাকশন ঘরানার এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
উল্লেখ্য, ‘টক্সিক’ ছাড়াও এ বছরই নীতীশ তিওয়ারির পৌরাণিক ছবি ‘রামায়ণ’-এ রাবণ অবতারে পর্দায় হাজির হবেন যশ। সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী।
জুন ৪, ২০২৬
জুন ১, ২০২৬
জুন ২২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।