এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লিগস কাপের ম্যাচে গোল করে বিশেষ উদযাপনে জাতীয় দল ও ক্লাব সতীর্থ লিওনেল মেসিকে স্মরণ করলেন মায়ামির আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল।
দীর্ঘদিন রোগে ভোগার পর শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবরে ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। এমন কঠিন সময়ে প্রিয় অধিনায়ক ও সতীর্থের পাশে দাঁড়িয়েছেন রদ্রিগো দে পল। ইন্টার মায়ামির হয়ে গোল করার পর সেই গোলটি তিনি উৎসর্গ করেছেন মেসি ও তাঁর শোকসন্তপ্ত পরিবারকে।
বাবার প্রয়াণের খবর পেয়ে জরুরিভিত্তিতে প্রাইভেট বিমানে চড়ে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার রোজারিওতে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন মেসি। ফলে রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় লিগস কাপে মন্টেরির বিপক্ষে মায়ামির খেলায় তিনি মাঠে ছিলেন না।
তবে মাঠে মেসি না থাকলেও তাঁকে ভুলে যাননি জাতীয় দল ও ক্লাব সতীর্থ দে পলসহ বাকি খেলোয়াড়রা। ম্যাচের ৩২তম মিনিটে ডি-বক্সের বেশ খানিকটা বাইরে কাসেমিরোর কাছ থেকে বল পান দে পল। সেখান থেকে প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের নিচু ও জোরালো শটে দর্শনীয় এক গোল করেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
গোল নিশ্চিত হওয়ার পরপরই সাইডলাইনের দিকে দৌড়ে গিয়ে নিজের জার্সি খুলে ফেলেন দে পল। দেখা যায়, ভেতরে তিনি পরে আছেন লিওনেল মেসির জার্সি। এরপর মেসির নাম ও নম্বর লেখা সেই জার্সি উঁচিয়ে ধরে গোল উদযাপন করেন তিনি—যা ছিল সতীর্থের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনার এক অনন্য বার্তা। অবশ্য জার্সি খোলার কারণে নিয়ম অনুযায়ী তাকে হলুদ কার্ড দেখতে হয়।
দে পলের চমৎকার গোলেই প্রথমার্ধে এগিয়ে ছিল মায়ামি। তবে ম্যাচটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়িয়ে ৪৭তম মিনিটে হুগো কিউপ্রাস এবং ৯০তম মিনিটে ডিয়েগো রসির গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মন্টেরি।
আগস্ট ১, ২০২৬
জুলাই ২, ২০২৬
সেপ্টেম্বর ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।